মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ তারাবো পৌরসভার উদ্যোগে ও ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় ২০ এপ্রিল রোজ রবিবার তারাবো পৌরসভার খাদুন গ্রামে অবস্থিত চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের সভাপতি খন্দকার আল আমিনের সভাপতিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্পের উদ্বোধন করেন রূপগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত নারায়ণগঞ্জ-০১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব আনোয়ার হোসেন মোল্লা। ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ তারাবো পৌরসভার সভাপতি খন্দকার আল আমিন জানায়- ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ অনেক আগে থেকেই তারাবো পৌরসভার বিভিন্ন জনকল্যাণমূলক কাজের সাথে সম্পৃক্ত আছেন এবং কাজ করে যাচ্ছেন সেই ধারাবাহিকতায় আজকের এই চক্ষু চিকিৎসা ক্যাম্প। আমাদের এই কার্যক্রমে আজকে এখানে প্রায় পাচ শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে, আগামীতেও আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। চক্ষু চিকিৎসা ক্যাম্পের ইনচার্জ দেলোয়ার হোসেন জানায়, ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ তারাব পৌরসভার উদ্যোগে আয়োজিত দিনব্যাপি এই চক্ষু ক্যাম্পের সার্বিক সহযোগিতায় আছেন ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, অর্থায়নে- স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক । তিনি আরো জানান- ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের একটি টিম ডাঃ খালেদ ইরফানের নেতৃত্বে আজকে দিনব্যাপী এই চিকিৎসা সেবা প্রদান করেন। রোগী দেখার পাশাপাশি রোগীদেরকে প্রয়োজনীয় ঔষধ, চশমা প্রদান করা হয়েছে এবং ছানি পরীক্ষা করে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি এডভোকেট আয়নাল হক, সহ-সভাপতি মোহাম্মদ মিলন ভূইয়া, সহ সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন, রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক নাজমুল হক, রূপগঞ্জ সাংবাদিক ফোরামের এইচ আর সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম, সদস্য আকমামুল হক সহ প্রমুখ।