দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

আড়াইহাজারে গৃহবধূ হত্যা,আটক-২

0 35

Get real time updates directly on you device, subscribe now.

আড়াইহাজার প্রতিনিধি
স্বামীর পরোকিয়া প্রেমে বাঁধা দেয়াকে কেন্দ্র করে গৃহবধূ কুলসুম (১৯) নামে একজনকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী শাহ আলমের বিরুদ্ধে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে সোমবার সকালে উপজেলার বিশ্বনন্দী ইউপির কড়ইতলা পাঁচানীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের শ্বশুর ও শ্বাশুড়ি তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক আশরাফুল আমীন তাকে মৃত ঘোষণা করেন।

- Advertisement -

এর আগে রোববার রাত ৩টার দিকে নিহতের শোবার ঘরে তার মাথাসহ শরীরিরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করা হয়েছে। নিহতের পরিবারের দাবী স্বামীসহ তার পরিবারের অন্য সদস্যরা তাকে পিটিয়ে হত্যা করেছে।

স্থানীয়রা জানায়, পুলিশ নারায়ণগঞ্জ ভিক্ট্রোরিয়া হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে। মৃত সুরুজ মিয়ার ছেলে জলিল (৭০) ও তার স্ত্রী কুলসুম (৬৫) কে আটক করেছে পুলিশ।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। এরই মধ্যে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রধান আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More