দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৯। ভূমিকম্পের কয়েক মিনিটের মধ্যে জোরালো ‘আফটারশক’ (ভূমিকম্পের পরবর্তী কম্পন) হয়েছে। ফলে ওই এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক
১ মিনিটে পড়ুন
সংবাদ মাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (৫ এপ্রিল) ভোর ৬টা ৪ মিনিটে প্রথমবার কাঁপে পাপুয়া নিউগিনির নিউ ব্রিটেন দ্বীপ।
