দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের ঈদ পুনর্মিলনী ও নৌ-ভ্রমণ।

0 26

Get real time updates directly on you device, subscribe now.

স্টাফ রিপোর্টার:  মোঃ সাইফুল ইসলাম

নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের ঈদ পুনর্মিলনী ও নৌ- ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৬ এপ্রিল ২০২৫) নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নুনেরটেক মায়াদ্বীপ ও আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়ায় দিনব্যাপী এই ভ্রমণ অনুষ্ঠিত হয়।

- Advertisement -

নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দেশ টিভির সিনিয়র সাব এডিটর মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলার সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না।

মো. জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দ্যা নিউ নেশনের সিনিয়র সাংবাদিক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি গাজী আনোয়ার হোসেন, চ্যানেল আইয়ের সিনিয়র সাংবাদিক আক্তার হাবিব, দৈনিক সংবাদের মফস্বল সম্পাদক মো. আলম হোসেন। সাংবাদিক ফোরামের সভাপতি দেশ টিভির সিনিয়র সাব এডিটর মো. রুহুল আমিন, রুপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি দৈনিক সংগ্রামের রুপগঞ্জ প্রতিনিধি নাজমুল হুদা, সোনারগাও সাংবাদিক ফোরামের সভাপতি দৈনিক জনকণ্ঠের সোনারগাঁও প্রতিনিধি মো. শাহ জালাল, নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের সেক্রেটারী ও নাগরিক টিভির সোনারগাঁও এবং বন্দর প্রতিনিধি আক্তার হোসেন, একুশে টিভির রবিউল মিয়া, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার রাশেদুল কবির।

সকাল ৯ টায় বৈদ্যার বাজার ঘাট থেকে নৌ ভ্রমনের ট্রলার ছেড়ে মায়াদ্বীপ পৌছায়। এরপর শুরু হয় বিভিন্ন ইভেন্টের খেলা। দুপুরের খাবারের পর আড়াই হাজার উপজেলার কালাপাহাড়িয়া এলাকার মধ্যার চরে পুরষ্কার বিতরণের পূর্বে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সংবাদের মফস্বল সম্পাদক মোঃ আলম হোসেন, চ্যানেল আইয়ের সাংবাদিক আক্তার হাবিব ও নারায়ণগঞ্জ জেলার সহকারী সেক্রেটারী আবু সাঈদ মুন্না। আলোচনায় বক্তারা বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরা যদি সত্যের পক্ষে থেকে সাংবাদিকতা করতে পারে তাহলে সমাজ থেকে , রাষ্ট্র থেকে সকল বৈষম্য দূর হয়ে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমে অন্যতম ভূমিকা রাখতে পারবে, সুতরাং প্রত্যেক সাংবাদিকদেরকে হলুদ সাংবাদিকতা পরিহার করতে হবে, সাদাকে সাদা এবং কালো কে কালো বলার দৃঢ়তা থাকতে হবে। সত্য কে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। সাংবাদিকতায় থেকে ইসলামের প্রচারের কাজ করতে হবে।
এ সময় রূপগঞ্জ, সোনারগাঁও, আড়াইহাজার ও বন্দর উপজেলার‌ অর্ধ-শতাধিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More