দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

”যারা হাসি মুখে ফাঁসিকে বরণ করতে পারে তাদেরকে হুমকি দিয়ে, চোঁখ রাঙিয়ে মোকাবেলা করা সম্ভব না”- হাফিজুর রহমান।

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলার উদ্যেগে ১৬ই জুন সোমবার বিকেলে উপজেলার মডেল মসজিদ প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আড়াইহাজার উপজেলা দক্ষিনের আমীর জনাব মাওলানা হাদিউল ইসলামের সভাপতিত্ত্বে ও উত্তরের সেক্রেটারী মাওলানা সাইফুল ইসলাম এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী জনাব হাফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে হাফিজুর রহমান বলেন- আমরা আশা করেছিলাম ০৫ আগষ্টের পরে সকল প্রকার বৈষম্য, জুলুম-অত্যাচারের অবসান ঘটবে কিন্তু আমরা লক্ষ্য করেছি আড়াইহাজারের বারবার একটি গোষ্ঠি রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির পায়তারা করতেছে। গত ১৪ই জুন আড়াইহাজার উপজেলা জামায়াতের গনসংযোগ ও পথসভায় একদল সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে হামলা করেছে এবং আমাদের কয়েকজন ভাইকে গুরুতর আহত করেছেন। অনতিবিলম্ববে দোষীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে তিনি আরো বলেন- যারা হাসি মুখে ফাঁসির মৃত্যুকে গ্রহন করতে পারে তাদেরকে চোখ রাঙিয়ে, হুমকি দিয়ে মোকাবেলা সম্ভব না, সুতরাং আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবেন না। পতিত স্বৈরাচার থেকে শিক্ষা নিয়ে আড়াইহাজারে রাজনৈতিক পরিবেশ সুন্দর রাখার জন্য অন্যান্য রাজনৈতিক দলসমূহের প্রতি আহ্বান জানান হাফিজুর রহমান। নারায়ণগঞ্জ-০২, আড়াইহাজার আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা বলেন- আমরা দেখছি আড়াইহাজারকে বারবার অস্থিতিশীল করার পায়তারা করতেছে একটি মহল, আমি তাদেরকে বলতে চাই- ভবিষ্যতে যদি এই ধরনের দুঃসাহস দেখান তাহলে এর দ্বায়ভার আপনাদেরকেই বহন করতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে আড়াইহাজারের সকল সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান তিনি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ-০২ আড়াইহাজার আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস মোল্লা, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য বিশিষ্ট আইনজীবি এড. ইসরাফিল হোসাইন, আড়াইহাজার উপজেলা উত্তরের আমীর মাওলানা মুনিরুল ইসলাম, দক্ষিণের সেক্রেটারী- মোঃ তৌফিক হোসেন, সাবেক আমীর মোতাহার হোসেন সহ প্রমুখ। উল্লেখ্য যে, গত শনিবার ১৪ই জুন উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী বাদশার বাড়ী এলাকায় জামায়াতের গনসংযোগ ও পথসভায় হামলা করেন সন্ত্রাসীরা।

0 39

Get real time updates directly on you device, subscribe now.

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More