দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

রূপগঞ্জে ভিটা-মাটি রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মোঃ সাইফুল ইসলাম-স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ০৬নং ওয়ার্ডে ভিটা-মাটি রক্ষার জন্য কয়েক হাজার গ্রামবাসী শুক্রবার (১৮ই জুলাই) সকাল ১০টায় ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। প্রতিবাদ সমাবেশে ভুক্তভোগী জমির মালিকগন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। ভূক্তভোগী জমির মালিকগন জানান- স্থানীয় কিছু কু-চক্রি মহল ও দালালরা প্রভাব খাটিয়ে, মিথ্যা মামলা ও হামলার ভয় দেখিয়ে, জমি ক্রয় না করেই জলসিড়ি আবাসনের নামে আমাদের বসত-বাড়ী ও ফসলী জমিতে জোর পূর্বক বালু ভরাট করছে । তারা আরও বলেন- আমরা প্রতিটি মূহুর্তে আতংকের মধ্যে দিন কাটাই, কখন জানি কার ঘরে ভূমিদস্যুদের বালু চলে আসে। উল্লাবো গ্রামের মনির হোসেন বলেন-,আমরা প্রতিরাতেই আতংকে থাকি,মনে হয় সকালে ঘুম থেকে উঠে দেখবো আমার ঘর যেন বালুর নিচে চলে গেছে। এসময় গ্রামবাসী দাবি করেন- জমি ক্রয় না করে বালু ভরাট বন্ধ করতে হবে, বাউন্ডারী দিয়ে জলসিড়ি আবাসনের নির্দিষ্ট সীমানা নির্ধারণ করতে হবে, গ্রামের চেয়ে উঁচু করে বালু ফেলা যাবে না, অন্যায়ভাবে কাউকে বসতবাড়ি থেকে উচ্ছেদ করা যাবে না, জমির ন্যায্য মূল্য নির্ধারণ করে জমি ক্রয় করতে হবে। এসকল দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন- এড.আব্দুস সামাদ মোল্লা, ইন্জিঃ আতাউর রহমান, আমজাদ হোসেন, এড.আব্দুল কুদ্দুস, এড.নাজমুল ইসলাম, মোঃ আলি আকবর, মোঃ নুরুল আমিন, মোঃ সুমন, আঃ রসিদ সহ প্রমুখ।

0 106

Get real time updates directly on you device, subscribe now.

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More