দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

ঢাকা-সিলেট মহাসড়কের যানজট যেন নিত্যদিনের সঙ্গী, সীমাহীন দুর্ভোগে সাধারণ মানুষ

মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ ঢাকা-সিলেট মহাসড়কের যানজন এখন নিত্য দিনের সঙ্গী। প্রতিদিন সকাল-দুপুর, বিকাল কিংবা রাত এমন কোন সময় নেই যে, কাঁচপুর থেকে গাউছিয়া পর্যন্ত যানজট সৃষ্টি না হয়। ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ অংশের প্রায় ৮ কিলোমিটার রাস্তা দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের এই ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী, কর্মমূখী নারী পুরুষ, স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রী, চিকিৎসা গ্রহনের জরুরী রোগী এবং স্বজরাও। মঙ্গলবার ( ১৯ আগস্ট) বিকাল থেকে রাত ১০টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত কাচপুর থেকে শুরু হয়ে উপজেলার রূপসী, বরপা পর্যন্ত ৮ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও চালকরা। ৫-১০ মিনিটের রাস্তায় অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা জানান, সড়ক সংস্কারের কাজ ধীরগতির কারণে সমস্যার সমাধান হচ্ছে না। সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের উপস্থিতি বাড়ানোর দাবি তুলেছেন অনেকে। এ দিকে টানা কয়েক দিনের ভারী বর্ষণে সড়কের বিভিন্ন অংশে তৈরি হওয়া খানাখন্দ দিয়ে যানবাহন চলাচল করতে না পারায়ও যানজট দীর্ঘ হচ্ছে। ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জে অংশের ৮ কিলোমিটারের কাচপুর থেকে বরপা, রূপসী, বিশ্ব রোডের ৪টি স্পট থেকে প্রতিনিয়তই থেমে থেমে যানজট সৃষ্ট হয়। রূপসী-কাঞ্চন সড়কের রূপসী বাসস্ট্যান্ড দিয়ে সিটি গ্রুপের মালবাহী ট্রাক ওঠানামা করার কারণে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে চলাচলকারী যানবাহনগুলো আটকে থাকে। সৃষ্টি হয় সীমাহীন ভোগান্তি। কখনো কখনো মহাসড়কের যানজটের প্রভাবে এলাকার ভেতরে অলিগলিতে দেখা দেয় যানজট। ফলে হেঁটে যেতে হয় গন্তব্যস্থলে। মহাসড়ক প্রশস্ত করার কাজ চলমান থাকায় যানজটের সৃষ্টি হচ্ছে। মহাসড়কের বরাব এলাকায় কথা হয় বাস যাত্রী নুর আলম এর সঙ্গে। তিনি বলেন, শিমরাইল মোড় যাওয়ার জন্য ৩০ মিনিট আগে বরপা থেকে বাসে উঠেছি। কিন্তু যানজটে পরে এখনো তারাব বিশ্বরোড পার হতে পারিনি। মেঘলা পরিবহনের যাত্রী নজরুল ইসলাম জানান, যাত্রাবাড়ী যাওয়ার জন্য গাউছিয়া থেকে বাসে চড়ে এক ঘন্টা আগে রওনা করেছি। এখনো রূপসী পার হতে পারিনি। যানজটবিহীন সড়কে এ পথ পারি দিতে সর্বোচ্চ ৬-৭ মিনিট লাগত। এ ব্যাপারে কাচপুর হাইওয়ে পুলিশ পরিদর্শক আব্দুল কাদের জিলানী বলেন, টানা বৃষ্টির কারণে সড়কে খানাখন্দ তৈরি হয়েছে। এতে গাড়ি ধীরগতিতে চলতে হচ্ছে। আবার আগে যাওয়ার জন্য কিছু গাড়ি এক এক সাইডে একাধিক লাইন করে ফেলছে এতেও যানজট দীর্ঘ হচ্ছে। অন্যদিকে আমাদের হাইওয়ে পুলিশের জনবলেরও কমতি রয়েছে। তাই সড়কে যানবাহনের দীর্ঘ সারি সামলাতে বেগ পেতে হচ্ছে। হাই ওয়ে পুলিশ যানজট নিরসনে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

0 51

Get real time updates directly on you device, subscribe now.

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More