দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশন এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত :

সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার- রুপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশনের উদ্যোগে ও ডিকেএম সি মেডিকেলের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা মৌজার আহমেদিয়া ফাজিল মাদ্রাসায় দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ শে জুন) সকাল ৯ ঘটিকা থেকে শুরু হয়ে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত বিরতিহীন ভাবে ১০ জন বিশেষজ্ঞ ডাক্তার প্রায় এক হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের সঞ্চালনায় ও সভাপতি জনাব ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জের কৃতি সন্তান ও স্কয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক্স বিশেষজ্ঞ জনাব ডাঃ মেজবাহ উদ্দিন আহমেদ। ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রূপগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ জনাব রফিকুল ইসলাম রফিক, নারায়ণগঞ্জ জজ কোর্টের এ.পি.পি এডভোকেট ইসরাফিল হোসাইন, বিশিষ্ট সমাজসেবক মোঃ আলম খান। ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে বক্তারা বলেন- রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশন প্রতিষ্ঠার পর থেকেই রূপগঞ্জে বিভিন্ন মানবিক কাজ করে আসছে, রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশন আগামীতেও এই ধরনের কার্যক্রম চলমান রাখবে এবং আমরা রূপগঞ্জ বাসী সর্বাত্মক ভাবে এই সংগঠনের পাশে থাকবো। ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডিকেএমসি হসপিটালের নির্বাহী কর্মকর্তা জনাব নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আইনজীবী এডভোকেট আবদুল কুদ্দুস মিয়া, সমাজসেবক হানিফ ভূইয়া, আফজাল হোসেন আজাদ, মোরশেদ আলম, শাহ আলম বেপারী, হাসেম মাস্টার। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন চৌধুরী, সাংবাদিক শহিদুল্লাহ গাজী, আবুবকর সিদ্দিকসহ প্রমুখ ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছে- আলোর কাফেলা সামাজিক সংগঠন, রূপগঞ্জ সোস্যাল ফাউন্ডেশন, সৃষ্টির জন্য মানবতা, হিলফুল ফুজুল সহ রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশনের স্বেচ্ছাসেবকবৃন্দ।

0 21

Get real time updates directly on you device, subscribe now.

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More