দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

আগামীর বাংলাদেশ হবে জুলুম-নির্যাতন ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ — মাওলানা আবদুল হালিম

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, আগামীর বাংলাদেশ হবে এক নতুন বাংলাদেশ— যেখানে থাকবে না জুলুম, নির্যাতন, সন্ত্রাস, ক্ষুধা, দারিদ্র্য, অন্যায় ও দুর্নীতি। একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও কল্যাণময় বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামী সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তিনি আজ শুক্রবার (২৭ জুন) সকালে নারায়ণগঞ্জ জেলার তারাবো পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. ইকবাল হোসাইন ভূঁইয়া, নারায়ণগঞ্জ-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস মোল্লা, নারায়ণগঞ্জ-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসাইন মোল্লা। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হালিম আরও বলেন- দেশের মানুষ এমন একটি রাষ্ট্র চায় যেখানে গুম, খুন, ধর্ষণ, দখলবাজি ও চাঁদাবাজি থাকবে না। যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে। কেবলমাত্র ইসলামই পারে মানুষের নিরাপত্তা ও সন্মান নিশ্চিত করতে। তিনি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন- গত ১৭ বছরে ফ্যাসিবাদী দুঃশাসনের শিকার হয়েছে লাখো নেতা-কর্মী। কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়েছে জামায়াতের শীর্ষ ১১ নেতা,আহত, পঙ্গু ও নির্যাতিত হয়েছে হাজার হাজার নেতাকর্মী তিনি বলেন, যারা জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল, আজ তারাই রাজনৈতিকভাবে চিরতরে নিষিদ্ধ হয়ে গেছে। নির্বাচন বিষয়ে মন্তব্য মাওলানা আব্দুল হালিম আরও বলেন- আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হওয়া প্রয়োজন বলে উল্লেখ করে তিনি বলেন,ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে, যাতে জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে। অন্যান্য নেতৃবৃন্দের বক্তব্যে সাইফুল আলম খান মিলন বলেন- লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে হবে, ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত গণহত্যার বিচার করতে হবে “জুলাই সনদ” বাস্তবায়ন ও প্রবাসীদের ভোটাধিকারের ব্যবস্থা করতে হবে। আহত ও শহীদ পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানান। মাওলানা আবদুল জব্বার বলেন- নারায়ণগঞ্জ একসময় গডফাদার ও সন্ত্রাসের স্বর্গরাজ্য ছিল, এখন আর কোনো গডফাদার, দখলবাজ বা চাঁদাবাজকে বরদাশত করা হবে না। সভাপতির বক্তব্যে মুহাম্মদ মমিনুল হক সরকার বলেন- জামায়াতের রুকনগণকে কুরআন-সুন্নাহর আলোকে আত্মশুদ্ধি করে সমাজে একটি কল্যাণমূলক পরিবর্তনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।

0 43

Get real time updates directly on you device, subscribe now.

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More