দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

আড়াইহাজারে জুয়েলারীসহ চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি

0 66

Get real time updates directly on you device, subscribe now.

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে তিনটি স্বর্নের দোকানসহ চারটি দোকানে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মেঘনা বেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী রাধানগর বাজারের এই ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদল তিনটি জুয়েলারী দোকান থেকে নগদ টাকাসহ প্রায় ৫০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।

- Advertisement -

বাজারের ব্যবসায়ীরা জানায়, সোমবার রাত দেড়টার দিকে ৩০/৩৫ জনের একদল সশস্ত্র ডাকাত অস্ত্রের মুখে জিম্মি করে রাধানগর বাজারের পাহারাদার আবুল হাশেম ও আব্দুলের চোখ ও হাত পাঁ বেঁধে ফেলে। পরে ডাকাতদল উজ্জ্বল স্বর্ণ শিল্পালয়, মোস্তফা জুয়েলারী, আতাউল্লার স্বর্নের দোকান ও মোক্তার টেলিকমের সার্টারের তালা কেটে প্রবেশ করে লুটপাট চালায়। ডাকাতদল উজ্জ্বলের দোকান থেকে নগদ টাকাসহ ৪০ ভরি স্বর্ণ, ৩৫ কেজি রৌপ্য, মোস্তফা দোকান থেকে নগদ টাকাসহ প্রায় ৫ ভরি স্বর্ন, আতাউল্লাহর দোকান থেকে নগদ টাকাসহ ৫ ভরি স্বর্ণ এবং মোক্তার  টেলিকম থেকে নগদ টাকা সহ প্রায় শতাধিক মোবাইল সেট লুট করে। এসময় উজ্জ্বল স্বর্ণ শিল্পালয়ের দোতলা থেকে লোকজন আসার চেষ্টার করলে ডাকাতেরা দেশিয় অস্ত্র দিয়ে বেধরক পিটুনী দেয়। ডাকাতদের পিটুনীতে ইউনুস, পাহাড়াদার আব্দুল ও আবুল হাসেমসহ বেশ কয়েকজন আহত হয়।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, কালাপাহাড়িয়ার রাধানগর বাজারে বড় ধরনের একটি চুরির খবর জানার পর সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিজেও বাজার পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ও স্থানীয়দের সাথে কথা বলেছেন। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। মালামাল উদ্ধারসহ অপরাধীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More