দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

এক যুবকের মৃত্যু হাতিরঝিলে মোটরসাইকেলর নিয়ন্ত্রণ হারিয়ে

0 20

Get real time updates directly on you device, subscribe now.

রাজধানীর হাতিরঝিল মোড় এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. ইসহাক (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৫ জানুয়ারি) দিনগত রাত ১টা ৩০ মিনিটের দিকে ঘটে এই দুর্ঘটনা।

- Advertisement -

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে তিনটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতকে নিয়ে আসা পথচারী আব্দুল জব্বার জানান, হাতিরঝিল মোড় এলাকায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখলে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। এখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় আমরা জানতে পারিনি। তার কাছে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে নাম জানা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More