আড়াইহাজার থেকে, মোয়াজ্জেম বিন আউয়ালঃ
আওয়ামীলীগের বিভিন্ন সংগঠন যখন কৃষকের পাশে দাড়িয়েছে থেমে নেই নারায়ণগঞ্জের আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়ন তরুণলীগ। কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই শ্লোগান কে সামনে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশের মতো আড়াইহাজারের সাতগ্রামে কৃষকের পাশে দাড়িয়েছেন তরুণলীগের সভাপতি বিপ্লব প্রধান সহ ১৫ জনের একটি দল।
আড়াইহাজারে মৌসুমী ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। কিন্তু করোনায় বিপর্যস্ত জনজীবনে যানবাহন বন্ধ থাকায় ধান কেটে দেওয়ার শ্রমিক খুঁজে পাওয়া যাচ্ছে না। দূর থেকে শ্রমিক আসতে পারছে না। এ অবস্থায় আড়াইহাজারের অতন্ত্র প্রহরী জনগনের সেবক সংসদ সদস্য আলহাজ্ব নজরুলর ইসলাম বাবু ভাইয়ের নির্দেশে সাতগ্রামে কৃষকের পাশে দাঁড়িয়েছে সাতগ্রাম ইউনিয়নের তরুণলীগ সভাপতি বিপ্লব প্রধান ।
গত বেশ কিছুদিন ধরে আড়াইহাজারের তরুণলীগ বিভিন্ন ইউনিয়নে কৃষকের ধান কেটে বাড়ি এনে দিয়েছে। এতে করে কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ কৃষক।
ধান কাটায় অংশগ্রহণ করেন সাতগ্রাম ইউনিয়ন তরুণলীগের সভাপতি বিপ্লব প্রধান সহ প্রায় ১৫ জন নেতৃবৃন্দ। এদিকে সাতগ্রাম ইউনিয়ন তরুণলীগ কৃষকের ১ বিঘা জমির ধানকেটে বাড়িতে এনে দিয়েছেন । এতে করে কৃষকেদের মাঝে আনন্দ ছড়িয়ে পড়েছে।
জানতে চাইলে সাতগ্রাম ইউনিয়ন তরুণলীগ সভাপতি বিপ্লব প্রধান জানান,সারা দেশে করোনায় বিপর্যস্ত জনজীবন।বিশেষ করে এই সময়ে কৃষকেরা হয়েছেন দিশেহারা। হতদরিদ্র কৃষকদের সহযোগিতা করতে বাংলাদেশ তরুণ লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন জেলায় কৃষকের সঙ্গে কাজ করছে। আমরাও তার অংশ হিসেবে কৃষকের সঙ্গে থেকে তাদের সহযোগিতা করছি। দেশের এই দুঃসময়ে জননেত্রী শেখ হাসিনা এবং নজরুল ইসলাম বাবু ভাইয়ের নির্ভীক সৈনিক হিসেবে আমরা সাধারণ মানুষের কাছে থেকে কাজ করার চেষ্টা করছি। যতদিন মাঠে ধান থাকবে আমরা কৃষকের পাশে আছি। কারন কৃষি হলো আমাদের অর্থনীতির মূল মেরুদন্ড।
এই ব্যাপারে সাতগ্রামের উপ- সহকারী কৃষি কর্মকর্তা রহিজউদ্দিন জানান, এই বছর লক্ষ মাত্রানুযায়ী ফলন হয়েছে। কৃষকের ধান ঘরে তুলতে শ্রমিক সন্কটে দিশেহারা কৃষকদের পাশে সাতগ্রাম তরুণলীগ কে পেয়ে সাতগ্রামের কৃষক মহাখুশি।
