দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

কারো চোখ রাঙ্গানী চলবে না—- পুলিশ সুপার হারুন অর রশীদ

0 46

Get real time updates directly on you device, subscribe now.

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
যার যার উৎসব সে সে পালন করবে এতে কারো চোখ রাঙ্গানী চলবে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ (বিপিএম, পিপিএম বার)। গত বুধবার রাত ১০ টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আর্ন্তজাতিক কৃঞ্চভাবনামৃত সংঘ (ইসকন) এর দামোদর মাস ও অন্নক’ট মহোৎসব উপলক্ষে প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

- Advertisement -

এসময় তিনি আরো বলেন, প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠানটি সনাতন ধর্মালম্বীরা পালন করে থাকে। সনাতন ধর্মের সাথে আমার মধুর সম্পর্ক রয়েছে। শারদীয় দূর্গা পূজায়ও আমি নারায়ণগঞ্জের প্রত্যেকটি পূজা মন্ডপ ঘুরে দেখার চেষ্টা করেছি। উৎসব যার যার আনন্দ সবার। সকল ধর্মের মূলমন্ত্র একটাই অন্যায় কাজ থেকে দূরে থাকা। নারায়ণগঞ্জ হিন্দু ধর্মালম্বীদের জন্য তীর্থ স্থান বলে আমি মনে করি। বর্তমান সরকারের আমলে দেশে অনেক উন্নয়ন হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। দেশে অনেক মসজিদ, মন্দিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে। আপনারা এখন স্বপ্নের বাংলাদেশে বসবাস করছেন। সারা বিশে^ ইসকনের অনেক শাখা রয়েছে। ইসকন তার ভক্তদের অন্যায় বা সন্ত্রাসবাদ থেকে দূরে থাকার শিক্ষা দেয়। এছাড়া আপনাদের আশেপাশে যারা অন্যায় কাজ করছে তাদের ব্যাপারে আমাদের তথ্য দিয়ে সহযোগীতা করুন।

নারায়ণগঞ্জ ইসকন মন্দিরের অধ্যক্ষ হংসকৃঞ্চদাস ব্র²চারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ সাহা, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, ইন্সপেক্টর রফিকুল ইসলাম, গনেষ চন্দ্র পাল প্রমূখ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More