দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

গাজীপুরে সন্দেহর জেরে স্বামীর পুরুষাঙ্গ কাটলো স্ত্রী

0 127

Get real time updates directly on you device, subscribe now.

গাজীপুর প্রতিনিধিঃ 
গাজীপুরের  শ্রীপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনার পর থেকে স্ত্রী আকলিমা আক্তার পলাতক রয়েছে।
মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতে শ্রীপুর পৌরসভার গিলারচালা (আসপাডা) এলাকায় এই ঘটনা ঘটে। 
স্বামী আব্দুল জলিল নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার নন্দেরছুটু গ্রামের জহর আলীর ছেলে। আব্দুল জলিল পেশায় একজন পল্লী চিকিৎসক।সে পৌরসভার গিলারচালা এলাকায় ভাড়া থেকে ওষুধের ব্যবসা করেন।
পরিবার সূত্রে জানা যায়, আকলিমা আক্তার তার স্বামীকে নানা বিষয় নিয়ে সব সময় সন্দেহ করতেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগেই থাকত।গত মঙ্গলবার রাতে ঘুমন্ত অবস্থায় ধারালো ব্লেড দিয়ে তার স্বামীর পুরুষাঙ্গ কর্তন করে স্ত্রী আকলিমা। এতে আব্দুল জলিল গুরুতর আহত হলে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী জানান, এই ঘটনার বিষয়ে জানতে পেরেছি, তবে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More