দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

গাজীপুরে ১২ লক্ষ টাকা মূল্যের চুরি হয়ে যাওয়া ব্যাটারি উদ্ধার।

0 24

Get real time updates directly on you device, subscribe now.

আব্দুর রউফ রুবেলঃ

গাজীপুরের শ্রীপুরের মাওনা এলাকার বেঙ্গল বি নামের একটি ফ্যাক্টরি থেকে ১২ লাখ টাকার মুল্যের চুরি যাওয়া ব্যাটারি উদ্ধার করেছে গাজীপুর জেলা পুলিশ।এসময় চুরির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

বুধবার(১ জুলাই) দুপুরে গাজীপুর জেলা পুলিশের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

- Advertisement -

গ্রেপ্তারকৃতরা আসামির হলো ট্রাকের ড্রাইভার বাদশা সরদার (২২) শাকিল (৩৪) বাবুল রহমান (৩৮) ও আলমগীর হোসেন (২৭)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়,গত ২৪ জুন রাতে শ্রীপুরের মাওনা এলাকার বেঙ্গল বি লিমিটেড নামের একটি ফ্যাক্টরী থেকে বিভিন্ন ব্রান্ডের ১৫০টি ব্যাটারী (যার বাজার মূল্য ১২ লক্ষ টাকা)।

মাওনা চৌরাস্তা হতে( ঢাকা মেট্রো-ন-১৭-৬২৯) ট্রাকে করে কোম্পানীর প্রতিনিধিসহ কুষ্টিয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময়, গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা হতে ট্রাকের ড্রাইভার হোটেলে ভাত খাওয়ার কথা বলে হোটেলে প্রবেশ করে। পরে ভাত খাওয়া শুরুর পর হঠাৎ করে সে ভাতে পোকা আছে বলে না খেয়ে সাথে থাকা ওই ফ্যাক্টরির প্রতিনিধি কাউসার কে রেখে কৌশলে ট্রাক নিয়ে টাঙ্গাইলের দিকে পালিয়ে যায়।

খবর পেয়ে তৎক্ষনাৎ গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে গাজীপুর ডিবি পুলিশের এস আই আহসানুজ্জামান কালিয়াকৈর থানার এস আই ভজন চন্দ্র রায়, টাঙ্গাইল, মানিকগঞ্জ এবং ঢাকার সাভার ও আশুলিয়া এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় ব্যবহৃত ট্রাক, চুরি যাওয়া ৫৫টি ব্যাটারি ও ব্যাটারি বিক্রয়ের নগদ ৩ লাখ ৫৩ হাজার টাকা উদ্ধার করেন। এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More