গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে ৩ শত ৪৭ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি কে গ্রেফতার করেছে র্যাব-১।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে সাতটায়গাজীপুর সদর থানাধীন ছোট দেওড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো, মোঃ সাগর মিয়া(২৩), বি বাড়িয়া জেলার নবীনগর থানার কাইতলা এলাকার মোঃ রইজ উদ্দিনের ছেলে ,মোঃ শরিফ উদ্দিন(১৯) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাথুদী এলাকার প্রয়াত সোবহানের ছেলে। তারা উভয়ই বর্তমানে গাজীপুর সদর থানার হাজী আবু বকর সিদ্দিক এর বাড়ীর ভাড়াটিয়া। মোঃ আয়নাল হক(২৪), গাজীপুর মহানগরীর বাসন থানাধীন পূর্ব চান্দনা এলাকার মোঃ আবু সাঈদের ছেলে।
পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সদর থানাধীন ছোট দেওড়া এলাকার গ্রামীন টাওয়ারের গেইটের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয়।এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীদের দেহ তল্লাশী করে তাদের নিকট হতে সর্বমোট ৩ শত ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান,আসামীরা দীর্ঘদিন যাবৎ চোরাইপথে বিদেশী মাদক আমদানি করে গাজীপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল।উদ্ধারকৃত মাদক, নগদ টাকা এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়য়ধীন।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Get real time updates directly on you device, subscribe now.
পূর্ববর্তী লিখা
পরবর্তী লিখা
- Facebook Comments
- Disqus Comments