দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

গাজীপুর তেলিহাটির চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার করোনা আক্রান্ত

0 34

Get real time updates directly on you device, subscribe now.

গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার। তিনি রাজধানীর আজগর আলী  হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।

তার শারীরিক  অবস্থা সন্তোষজনক নয় বলে শনিবার (৬ জুন) তাঁর ছেলে ব্যারিষ্টার হুসনী মোবারক সুমন সকলের কাছে দোয়া চেয়েছেন।   


আলহাজ্ব আব্দুল বাতেন সরকার  গাজীপুরের শ্রীপুর উপজেলার  তেলিহাটি ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত   চেয়ারম্যান ও তেলিহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি।

- Advertisement -

ব্যারিষ্টার সুমন জানান, আলহাজ্ব আব্দুল বাতেন সরকার ইদের পর দিন থেকেই জ্বর, শ্বাসকষ্ট ও গলাব্যাথা নিয়ে হোম আইসোলেশনে ছিলেন । গত মঙ্গলবার  (২ জুন) শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনা সন্দেহে তার নমুনা নেন।

পরে বৃহস্পতিবার (৪জুন) তার শারিরিক অবস্থার অবনতি হওয়ায় প্রথমে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে  নেয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার রাতে রাজধানীর আজগর আলী হাসপাতালে নেয়া হয়।

বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছেন।মাঝে মধ্যে তার অক্সিজেনের সাপোর্ট প্রয়োজন হচ্ছে । তার মা হোসনে আরা বেগমও এই রোগে আক্রান্ত।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More