দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

চাঞ্চল্যকর অপহরণ চক্রের মূলহোতাসহ গ্রেফতার-৩

0 126

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিনিধি

ঢাকার মোহাম্মদপুর থানাধীন জহরী মহলও আদাবর থানাধীন শ্যামলী সাকিনস্থ রিং রোড এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারীর চক্রের মূল হোতা আসামী কামরুল ইসলাম দিপু (৩২), কামাল হোসেন (২৮) ও মিঠুন কর্মকার (২৮) কে গ্রেফতার করা হয়।

আজ (২৮ সেপ্টেম্বর) র‌্যাব-১১ এর প্রেস রিলিজের এ তথ্য নিশ্চিত করেন। আরও জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল গত ২৭ সেপ্টেম্বর রাতে ডিএমপি। মানব পাচারকারী চক্রকে সনাক্ত, অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপরাধীদের গ্রেফতারে সার্বক্ষনিকভাবে অভিযান পরিচালনা করে থাকেন বলেও জানান।

- Advertisement -

র‌্যাব-১১ এর প্রেস রিলিজ থেকে জানা গেছে, গেস্খফতারকৃতদের দখল হতে মুক্তিপনের নগদ ২৪,৫০০ টাকা, মোবাইল ফোন-৫টি, ১টি পার্স, ইয়াবার মোড়ক সদৃশ্য ১টি বক্স, রক্ত মাখা বেড সিট-১টি, লাইলন রশি ১টি, বেল্ট ১টি, ইলেকট্রিক তার ও টিনের দ্বারা তৈরী শক দেওয়ার যন্ত্র-১টি উদ্ধার করা হয়।

এসময় ঘটনাস্থল থেকে গুরুত্বর আহত ও রক্তাক্ত অবস্থায় অপহৃত ভিকটিম হানিফকে উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চেšধুরী (পিপিএম ) এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More