নিজস্ব প্রতিনিধি
ছাত্রলীগ কোনো চাঁদাবাজ, অন্যায়কারী ও টেন্ডারবাজকে আশ্রয়-প্রশ্রয় দেয় না, আর কোনদিন দেবেও না। সংগঠনের দুর্নাম করার কোনো প্রমাণ মিললে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রলীগের কারও বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ উঠলেই তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। ছাত্রলীগ থেকে অন্যায় কাজ আশাকরা যায় না। ছাত্রলীগ সকল সংগঠনের আস্থাবাজন ও স্নেহবাজ হয়ে এগিয়ে যাবে। ছাত্রলীগের সূচনা ইতিহাস মনে ধারন করে চলতে হবে।
আজ (১৫ সেপ্টেম্বর) রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে আসেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ও বিভিন্ন ক্যাম্পাসের নেতৃবৃদ্নে উপস্থিতিতে সংবাদ সম্লেনে ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান জয় এ হুঁশিয়ারি দেন।
আল নাহিয়ান খান বলেন, আমাদের জন্য চ্যালেঞ্জ হলেও আমরা মনে করি, যত চ্যালেঞ্জই আসুক, আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে জাতির পিতার হাতে গড়া ছাত্রলীগকে এগিয়ে নেব। দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ছাত্রলীগের দায়িত্ব দিয়েছেন। আমরা সেভাবেই চলব, যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশনা দেবেন। আওয়ামী লীগের নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনা করে করব এমটাও জানান ভারপ্রাপ্ত সভাপতি।
