মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় সন্ত্রাস, নাশকতা, জঙ্গীবাদ, সহিংসতা, নারী নির্যাতন, ইভটিজিং ও মাদকাসক্ত নির্মূল জনসচেতনা মূলক সভা ও এক্রোবেটিক প্রদশর্নী এবং বাউল সংগীত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে সোনারং পাইলট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভূতু।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাম্মৎ হাসিনা আক্তারের সভাপতিতত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এএসপি (সিরাজদিখান সার্কেল) মো. রাজীবুল ইসলাম, টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি উছেন মে, উপজেলা আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন লিটন মাঝি, কামারখাড়া ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন হালদার, আব্দুল্লাপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম প্রমুখ ।
এসময় বক্তারা সন্ত্রাস, নাশকতা, জঙ্গীবাদ, সহিংসতা, নারী নির্যাতন, ইভটিজিং ও মাদকাসক্ত নির্মূলে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনের আহ্বান জানান।
এক্রোবেটিক প্রদর্শন ও বাউল সংগীত পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির রাজবাড়ীর দল। অনুষ্ঠানে উপভোগ করেন উপজেলার বিভিন্ন শ্রেনীপেশার কয়েক হাজার মানুষ।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Get real time updates directly on you device, subscribe now.
পূর্ববর্তী লিখা
- Facebook Comments
- Disqus Comments