দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

তাড়াইলে নতুন আরও ১ জন কোভিট-১৯ আক্রান্ত

0 28

Get real time updates directly on you device, subscribe now.

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইলে ৫ই জুন শুক্রবার পর্যন্ত ৫০ জন করোনাভাইরাসে (কোভিট-১৯) আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ২৯ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।

আক্রান্ত রোগীদের মধ্যে ২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে আছে এবং বাকী ১৯ জন নিজ নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

- Advertisement -


জানা গেছে, শুক্রবার (৫ই’জুন) পর্যন্ত তাড়াইল উপজেলা থেকে মোট ৬৯৭ জনের নমুনা পাঠানো হয়। শুক্রবার পর্যন্ত তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেজাল্ট আসে ৬২৪ জনের। বাকি ৭৩ জনের রেজাল্ট পেন্ডিং।

নতুন আক্রান্ত ১ জনের বাড়ি পার্শবর্তী নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার পেমই গ্রামে। ঐ রোগীর সাধারণত জ্বর, কাশি নিয়ে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিল। নমুনা পরীক্ষার পর তার মাঝে করোনাভাইরাস (কোভিড-১৯) পজেটিভ ধরা পরে। তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আলমাছ হোসেন বলেন, উপজেলায় করোনা ভাইরাস (কোভিট-১৯) আক্রান্ত ৫০ জনের মধ্যে ২৯ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরে গেছেন।

তিনি আরও বলেন, আসুন আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত থাকি।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More