রূপগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর কার্যনির্বাহী পরিষদের অসন্ন নির্বাচনীয় প্রস্তুতি নিয়ে আলোচনা সভা করেছেন সংগঠনের নেতা-কর্মীরা। আজ (২৯ সেপ্টেম্বর) রোববার দুপুরে কাজিম আয়েজ পরিষদের উদ্যোগে তিতাস গ্যাসের সোনারগাও আঞ্চলিক কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর সাবেক সভাপতি ও বর্তমান সভাপতি প্রার্থী কাজিম উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক আয়েজ উদ্দিন, একেএম কামাল উদ্দিন, জাকির হোসেন, ফারুক আহমেদ, ফারুক হোসেন, রতন বসূ, মজিবুর রহমান, মোহাম্মদ আকমল, হারুন অর রশিদ, আজিজুল হক, ওসমান, জহির, আব্দুল কাদির, মোস্তাফিজুর রহমান প্রমূখ।
সভায় সিদ্ধান্ত হয় আগামী পহেলা অক্টোর তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
