দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

ধলতার চাপে কৃষক পাচ্ছেন না ধানের ন্যায্য মূল্য

0 11

Get real time updates directly on you device, subscribe now.

শাহরিয়ার মিল্টন ,শেরপুর

- Advertisement -

বোরো মওসুমের ধান বিক্রি করতে ধলতার নাম করে ধান ব্যাবসায়ীরা মণ প্রতি ২-৩ কেজি ধান বেশি নেওয়ায় কৃষক ন্যায্য মূল্য হতে বঞ্চিত হচ্ছে। শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের বাজার ঘুরে এমনই চিত্র দেখা যায়। ধান বিক্রি করতে আসা কৃষকরা ধান ব্যাবসায়ীদের প্রতি অভিযোগ করে বলেন, প্রতি মণে ২-৩ কেজি ধান বেশি না দিলে ধান কিনতে চায়, না তাই বাধ্যহয়েই প্রতি মণে ২-৩ কেজি ধান মেপে বেশি আনতে হয়। যা বাজার মূল্য থেকে ৪০ থেকে ৬০ টাকা কম পাই।
আইনাতলী গ্রামের কৃষক শাহিনুর আলম বলেন, আড়াই কেজি ধান বেশি দিয়ে প্রতি মণ বিক্রি করতে হলো। ধান শুকনা বা ভিজা নয় সকল সময় মণে দুই-আড়াই কেজি বেশি দিয়ে ধান বিক্রি করতে হয়। ভূক্তভোগিরা বলেন, এখনই প্রশাসনের হস্তক্ষেপ না হলে কৃষকরা আরও ক্ষতিগ্রস্ত হবে।
ধান ব্যাবসায়ী আলী আকবর বলেন, ভিজা ধান ঘরে থাকলে কিছু কমে যায় তাই মণে ২ কেজি ধান বেশি নেই। আমাদেরও বিক্রি করার সময় কিছু ধান বেশি দিতে হয়।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভিন বলেন, যারা বেশি ধান নিয়ে কম ধানের দাম দেয় তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More