নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে ডাকাতি মামলার আসামীরা গরু চোরি করতে গিয়ে ধরা পরেছেন। এসময় চোরাই ২টি গরুসহ চুরি ও ডাকাতি মামলার তুলসি দাস ও রুবেল নামের দুইজন আসামিকে গ্রেফতার করেছে শিবপুর থানা পুলিশ। শিবপুর মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে চোরাই ২টি গরু উদ্ধার সহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, পলাশের বরাব এলাকার চন্দন দাসের ছেলে তুলসী দাস (২৩) ও আন্ত জেলা ডাকাত দলের একাধিক চুরি ও ডাকাতি মামলার আসামি শিবপুরের আলীনগর কোনাপাড়ার আসাদুজ্জামানের ছেলে রুবেল(২২)
শিবপুর থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২ নং আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
তাদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
