নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে দেশীয় মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দুলালপুর ইউনিয়নের দড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে তারা স্থানীয় শিমুলতলা বাজার এলাকায় বসে মদপান করে।
নিহতরা হলেন, শিবপুর উপজেলার দড়িপাড়া এলাকার আসাদ মিয়ার ছেলে শাকিল মিয়া (২৩), বাঘাব এলাকার কবির মিয়ার ছেলে সুমন মিয়া (২৪)। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
