দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নাগেশ্বরীতে সরল বিশ্বাসে গৃহবধূ নিজেই তুলে দেন

0 54

Get real time updates directly on you device, subscribe now.

জাগো বাংলাদেশ ডেস্কঃ

নাগেশ্বরী উপজেলায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখা থেকে এক গৃহবধূ ২৬ হাজার ৮০০ টাকা ঋণ উত্তোলন করে বাড়ি ফিরছিলেন। এসময় উৎপেতে থাকা দুই প্রতারক মোটরসাইকেল নিয়ে ওই গৃহবধূর পিছু নেয়।

আজ (২০ জুন) সকালে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের আফসার আলীর স্ত্রী মমতাজ বেগম এ ঘটনার শিকার হন।

- Advertisement -

ওই গৃহবধূ জানায়, বাংলাবাজারে বেড়াবিহীন একটি ফাঁকা স্থানে থামায়। প্রতারকরা নিজেদেরকে ব্যাংকের লোক পরিচয় দেন। তিনি জানায়,ব্যাংক থেকে ভুলে তাকে কম টাকা দেওয়া হয়েছে। টাকাগুলো আবার গুনে দেখা দরকার। কেন জানতে চাইলে, তারা বলেন, ব্যাংক থেকে তাদের পাঠানো হয়েছে। তখন সরল বিশ্বাসে টাকাগুলো তাদের হাতে তুলে দেই।

এ ঘটনায় নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিক জানান, প্রতারকরা টাকা রেখে প্যাকেট মমতা বেগমকে ফেরত দেন। প্যাকেট খুলে দেখে টাকার বদলে শুধু কাগজ দিয়ে ভরা। কাগজ দেখতে মমতা বেগম চিৎকার শুরু করলে লোকজন ছুটে এসে টাকা ও মোটরসাইকেল সহ একজন কে আটক। অপর পলাতক ছকিমুদ্দিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, মামলা গ্রহণ করে বাদী টাকা বুঝিয়ে দেয়া হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতে প্রেরন করা হয়েছে, এছাড়া পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More