নারায়ণগঞ্জে ইউনাইটেড ক্লাবে হানা সাতজন গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘ইউনাইটেড এসোসিয়েশন প্রাইভেট লিমিটেড’ নামক একটি ক্লাবে মধ্যরাতে অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। এসময় ওই ক্লাব থেকে জুয়া খেলার সামগ্রীসহ জুয়ারীদের বোর্ড থেকে বিশ হাজার পাচ শত টাকা উদ্ধার করে।
নারায়ণগঞ্জ জেলা শহরের ফতুল্লা থানাধীন ধর্মগঞ্জ এলাকায় অবস্থিত ‘ইউনাইটেড এসোসিয়েশন প্রাইভেট লিমিটেড’ ক্লাব। বৃহস্পতিবার মধ্যরাতে এ অভিযান চালায় বলে ডিবি সূত্রে জানা গেছে।
এসময় ‘ইউনাইটেড এসোসিয়েশন প্রাইভেট লিমিটেড’ ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন তাপুসহ সাতজন জুয়ারীকে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ‘ইউনাইটেড এসোসিয়েশন প্রাইভেট লিমিটেড’ ক্লাবটি আগে সকলের জন্য হলেও কয়েক বছর ধরে এই ক্লাবটি এলিট শ্রেনীর লোকজনের দখলে। ক্লাবের ভিতরে প্রবেশ করতে এখন আঙ্গুলের ছাপ ব্যবহার করতে হয়।
গ্রেফতারকৃতরা হলেন, তোফাজ্জল হোসেন তাপু, ইকবাল হোসেন, কামাল হোসেন, শামসুজ্জামান, মোস্তাফিজুর রহমান, শফিকুল ইসলাম, আফজাল হোসেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রোমন। জুয়ারীদের বিরোদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।