দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নারায়ণগঞ্জে ফ্লাইওভারের অবৈধ স্ট্যান্ড

0 45

Get real time updates directly on you device, subscribe now.

বিপ্লব হাসান

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা ফ্লাইওভারের নিচের এলাকা ও সড়কের দুই পাশ গড়ে ওঠেছে অবৈধ স্ট্যান্ড। এসব স্ট্যান্ড জুড়েই রয়েছে যেসব গাড়ি, সিএনজি, অটোরিকশা, ইজিবাইক, নসিমন-লেগুনা, প্রাইভেট-কার, পিক-আপ স্ট্যান্ড ছাড়াও রয়েছে বাস কাউন্টার- মেঘলা, গুলুরী, আশিয়ান, যাতায়াত, অন্যন্যা সুপার, রয়েল, মনোহরদী পরিবহন, বিআরটিসি বাস কাউন্টার। এসব স্ট্যান্ড যেন মহাসড়ক ও হাইওয়ে সড়কের বিষফোঁড়া।

এতে ফ্লাইওভারের নিচের সড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কের প্রায় ১ কি.মি. জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে অবৈধ গাড়ির পার্কিং। ভূলতা-গোলাকান্দাইল থেকে জেলার বিভিন্ন আঞ্চলিক সড়কে চলাচলকারী যানবাহনের স্থায়ী কাউন্টার না থাকায় সড়ককে স্ট্যান্ড হিসেবে ব্যবহার করছে তারা। ফলে ফ্লাইওভার উদ্বোধনের পরও যানজট লেগে আছে। সরেজমিন পরিদর্শন ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, ভূলতা ও গোলাকান্দাইল ঢাকা- সিলেট মহাসড়ক ও গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কের দুই পাশেই অবৈধ স্ট্যান্ড বানিয়ে রেখেছে চাঁদাবাজরা।

- Advertisement -

ফলে ভূলতা ফ্লাইওভারের নিচের সড়ক এখন স্ট্যান্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে। দেখার যেন কেউ নেই। লোকাল গাড়ি ছাড়া দূর-পাল্লার বেশির ভাগ যানবাহন ভূলতা চার লেন বিশিষ্ট ফ্লাইওভার দিয়ে চলাচল করে। এতে নিচের সড়কটিকে পার্কিং আর স্ট্যান্ড হিসেবে ব্যবহার করছে বাস চালক ও বিভিন্ন স্ট্যান্ডের চাঁদাবাজরা। অবৈধ স্ট্যান্ড টিকিয়ে রাখতে গাড়ি প্রতি নামে বেনামে আদায় করা হচ্ছে মোটা অঙ্কের চাঁদা। এ টাকা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে পৌঁছে দেন বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক জাতীয় পরিবহন শ্রমিকলীগের নেতা ।

গোলাকান্দাইল এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চনমুখী ও মদনপুরমুখী সড়কের দুই অংশেই সিএনজি ও অটো স্ট্যান্ড হওয়ায় এখানে যানজট যেন নৃত্য দিনের সঙ্গী। এছাড়া প্রতিনিয়ত ঘটছে ছোট খাটো দূর্ঘটনা। এসব দেখার কেউ নেই। ট্রাক ও পিক-আপ ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে দাঁড় করিয়ে মালামাল উঠা-নামা করার ফলে তীব্র যানজট সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, এসব অবৈধ স্ট্যান্ড থেকে মাসোয়ারা নেয় প্রশাসন। হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যরা এসব গাড়ি দেখেও না দেখার ভান করে। এ নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় ও টিভিতে সচিত্র প্রতিবেদন করা হলেও চাঁদাবাজ সিন্ডিকেটের দৌরাত্মের কারণে তা বন্ধ হচ্ছে না। এ বিষয়ে মুঠোফোনে কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) মোজাফফের আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা শীঘ্রই এসব অবৈধ স্ট্যান্ডগুলোতে উচ্ছেদ অভিযান পরিচালনা করবো।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More