দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নারী নিযার্তন ও বাল্য বিবাহ প্রতিরোধ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

0 75

Get real time updates directly on you device, subscribe now.

নরসিংদী প্রতিনিধি

সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, নারী নিযার্তন ও বাল্য বিবাহ প্রতিরোধে নরসিংদী জেলার পুরোহিতগণ ও মন্দির ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম সংশ্লিষ্ট সুধীজনের সাথে এক মত বিনিময় সভা ও ২০১৮ সালে উৎযাপিত শারদীয় দুগার্পূজায় শ্রেষ্ঠ পূজা মন্ডপের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে নরসিংদী শিল্পকলা একাডেমী হলরুমে এই মত বিনিময় সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমল কুমার ঘোষ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।

- Advertisement -

এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সাহেদ আহমেদ, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি প্রফেসর সূর্য কান্ত দাস, সাধারন সম্পাদক দীপন কুমার সাহা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মোতালিব পাঠান ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি প্রফেসর অহিভূষন চক্রবর্তী।

এসময় জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সাম্প্রদায়িকভাবে কখনো কোন দাঙ্গা হাঙ্গামা ছিলনা, এখনো নাই। এতেই প্রমানিত হয় এদেশ একটি সম্প্রীতির দেশ। আর বর্তমান সরকার এই সম্প্রীতিকে অটুট রাখার জন্য কাজ করে যাচ্ছে। জাতির জনক যে স্বপ্ন দেখেছিলেন তা সত্যি বাস্তবে রুপ দান করতে হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। আর এই দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য সামাজিক ব্যধি সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলেই জাতির জনকের স্বপ্ন পুরণ হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুষমা সুলতানা, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী বিয়াম জিলা স্কুলের প্রধান শিক্ষক প্রফেসর ফরিদ উদ্দিন মুরাদ, বিভিন্ন উপজেলার পূজা উৎযাপন কমিরি সভাপতি ও সাধারন সম্পাদকগণসহ বিভিন্ন মন্দিরের পুরোহিত ও মন্দির ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।

আলোচনা শেষে ২০১৮ সালে উৎযাপিত শারদীয় দূর্গা পূজায় শ্রেষ্ঠ পূজা মন্ডপের প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা স্বরুপ ক্রেষ্ট তুলে দেন অতিথি গণ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More