দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

পটুয়াখালী দশমিনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

0 15

Get real time updates directly on you device, subscribe now.

পটুয়াখালী প্রতিনিধিঃ

কথায় আছে, লোভে পাপ। পাপে পতন।সত্যর কল বাতাসে নড়ে। চোরের দশ দিন। হেউদের একদিন। এমন সব কথার বাস্তবতার সাথে মিলিয়ে দিয়েছেন পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বাদশা ফয়সাল আহম্মেদ।

তিনি অনেক সময় অনেক কিছু হয়ত চুরি করে কূল পেয়েছেন। দেশে যখন মহামারি করোনা ভাইরাসের কারনে লাখ লাখ মানুষ খাবার কষ্টের আছেন, এমন সময় সরকারের দেয়া চাল চুরি করে আলোচনায় এসেছেন বাদশা ফয়সাল আহাম্মেদ।

- Advertisement -

তার বিরোদ্ধে ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে বরখাস্ত করা হয়েছে। রোববার স্থানীয় সরকার বিভাগের একটি প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এর আগে আলীপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা ফয়সালের বিরুদ্ধে ভিজিডি’র সুফলভোগী ৬১৫ জনের তিন মাসের চাল লোপাটের অভিযোগ উঠলে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

সংবাদ প্রকাশ ও ইউপি সদস্যদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী অভিযোগের তদন্তের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক এবং স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. হেমায়েত উদ্দিনকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করলে ১৭ জুন তদন্ত কার্যক্রম সম্পন্ন করেন।

পরে চাল আত্মসাতের ঘটনা প্রমাণিত হওয়ায় ২১ জুন অভিযুক্ত চেয়ারম্যান বাদশা ফয়সাল আহম্মেদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জেলা প্রশাসক কর্যালয় থেকে প্রেরেণ করা হয়।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More