দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

পূর্বাচলের সড়কে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার।

0 19

Get real time updates directly on you device, subscribe now.

ডেস্ক রিপোর্টঃ- নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহর থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরের গুতিয়াবো এলাকা থেকে রূপগঞ্জ থানার পুলিশ অজ্ঞাতনামা হিসেবে লাশটি উদ্ধার করে। পরে আঙুলের ছাপের মাধ্যমে তাঁর পরিচয় জানা যায়।

- Advertisement -

ওই নারীর নাম রানী (২৯)। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তিনি রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের মো. কাশেমের মেয়ে। নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মেহেদী ইসলাম বলেন, আজ সকাল আটটার দিকে পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরের গুতিয়াবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে অজ্ঞাতনামা এক নারীর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁদের একজন পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় লাশের পাশ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। তবে এই ছুরি হত্যাকাণ্ডে ব্যবহৃত কি না, তা বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, গত রাতে দুর্বৃত্তরা ঘটনাস্থলেই তাঁকে গলা কেটে হত্যা করে লাশ ফেলে গেছে।

জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আরও বলেন, ‘ওই নারীর হাত ও কানে জখম রয়েছে। লাশ উদ্ধারের পর বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ নিয়ে নারীর পরিচয় শনাক্ত হয়। আমরা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তাঁরা থানায় আসছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা হবে। দ্রুতই আমরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারব বলে আশা করছি।’

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More