ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারী উপজেলাধীন দোরী সহস্রাইল গ্রামে দম্পতির শোবার ঘরে থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ (২৪ জুন) বুধবার দুপুরের দিকে ওই দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেন।
নিহত দম্পতিরা হলো, দোরী সহস্রাইল এলাকার ইউনুস আলীর ছেলে রাকিব (২৭) ও তার স্ত্রী ইভা বেগম (২২)। নিহত ইভা বেগম কামারগাও এলাকার বোয়ালমারী ইকরাম মোল্লা মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশি লোকজন ডাকাডাকি করে। তাদের কোন সাড়াশব্দ না পাওয়ায় ঘরের দরজা ভেঙ্গে তাদের ঝুলন্ত লাশ দেখতে পায়। তাদের শোর চীৎকারে আশেপাশের লোকজন পুলিশে খবর দেয়।
পরে মুতদৃহ উদ্ধার করে, আলফাডাঙ্গা হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষনা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তাদের তিন বছরের বিবাহিত জীবনে কোন ছেলেমেয়ে না হওয়ায় পারিবারিক কলহের জেরে একই সঙ্গে আত্মহত্যার পথ বেঁছে নিয়েছে বলে প্রত্যক্ষদর্শিরা জানান ।
লাশের ময়না তদন্তের জন্য আলফাডাঙ্গা থানা পুলিশ সুরোতহাল রিপোর্ট শেষে প্রস্ততি নিচ্ছেন বলে পুলিশ পরিদর্শক (তদন্ত ) ফয়সাল আহমেদ নিশ্চিত করেন।
