নরসিংদী প্রতিনিধি
“ সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর মাধবদীতে সুশাসনের জন্য নাগরিক(সুজনের) ব্যানারে মাধবদী পৌরসভার সামনে বিশ্ব অহিংস দিবস উপলক্ষে এক মানববন্ধন করেছে সংঘঠনটি।
আজ (২অক্টোবর) দুপুরের দিকে নাগরিক(সুজনের) ব্যানারে সংগঠনের নেতারা এ মানববন্ধন করেন।
মাধবদী থানা শাখা সুশাসনের জন্য নাগরিক(সুজনের) সভাপতি মো: মকবুল হোসেনের সভাপতিত্বে মানববন্দনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র হাজী মো: মোশাররফ হোসেন প্রধান মানিক।
আরো উপস্থিত ছিলেন মাধবদী শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সালাহ উদ্দিন আহমেদ, মাধবদী থানা শাখা সুশাসনের জন্য নাগরিক(সুজনের) সাধারন সম্পাদক মো: রেজাউল করিম, কাউন্সিলর গৌতম ঘোষ, মাধবদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: হোসেন আলী, সিনিয়র সহসভাপতি মশিউর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক মো: নজরুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
