দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

“মানি লন্ডারিং নিয়ন্ত্রণে সিআইডিকে কার্যকরী ব্যবস্থা নিতে হবে”: স্বরাষ্ট্র উপদেষ্টা

0 11

Get real time updates directly on you device, subscribe now.

ডেস্ক রিপোর্টঃ- স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মানি লন্ডারিং অপরাধ নিয়ন্ত্রণে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে মালিবাগে অবস্থিত বাংলাদেশ পুলিশের সিআইডির সদর দফতর পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

- Advertisement -


এ সময় উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম এবং সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।


সদর দফতর পরিদর্শনকালে সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় অর্থপাচার ও মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ। এটি নিয়ন্ত্রণে সিআইডিকে আরও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, মানি লন্ডারিং মামলা সংক্রান্তে যেসব সম্পত্তি ক্রোক করা হয়েছে সেগুলো সতর্কতার সঙ্গে রক্ষণাবেক্ষণ করতে হবে। এছাড়া সাইবার সংক্রান্ত অপরাধসমূহ নিয়ন্ত্রণে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ সময় ফরেনসিক ল্যাব পরিদর্শনকালে সম্প্রতি সচিবালয়ে অগ্নিকাণ্ডের বিষয় উল্লেখ করে ফরেনসিক বিভাগের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

মতবিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার হাতে সিআইডির স্যুভেনিয়র তুলে দেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More