দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল পাল্টাপাল্টি অভিযোগ

0 50

Get real time updates directly on you device, subscribe now.

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ঘোষণার পর থেকে উত্তেজনা বিরাজ করছে। এতে কামারখাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগ চেয়ে বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিক্ষোভ মিছিল করেছে আ’লীগের একটি অংশ।

এর আগে গত সোমবার টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগ এবং কামাড়খাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে সকলের মতামতের ভিত্তিতে ওই ইউনিয়নের ওর্য়াড কমিটি ঘোষণা করা হয়। কিন্তু পদবঞ্চিতরা বুধবার সকালে কামারখাড়া বাজার এলাকায় ঘোষিত কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। তবে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকদের দাবি আ’লীগের কিছু নেতাকর্মী নিয়ে বিএনপি ও জামাতের এজেন্টরা এই বিক্ষোভ মিছিল করেছে।

এবিষয়ে পদবঞ্চিত ও বিক্ষোভকারীরা জানান, বিএনপি জামাতের রাজনীতির সাথে জড়িতদের নিয়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে। ওই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সভাপতি আজিম কাউসার রাজাকারের সন্তান । এছাড়া ১ নং ওয়ার্ডের সভাপতি মামুন পেয়াদা সহ ৫ থেকে ৬ জন বিএনপির রাজনীতির নেতৃত্বে ছিলেন বলে পদবঞ্চিতা দাবি করেন।

- Advertisement -

টঙ্গীবাড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন মোল্লা জানান, নব্য আ’লীগ, বিএনপি ও জামাত এবং কি রাজাকারের সন্তান নিয়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা যারা রাজনীতি করি তারা এই কমিটি কখনো মেনে নিবে না । তাই ওই ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগ ও উক্ত কমিটি ভেঙে দেওয়ার দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল করে আ’লীগের ত্যাগী নেতাকর্মীরা ।

এ বিষয়ে ওই ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান শেখ জানান, উপজেলা আ’লীগ কমিটির নির্দেশে এই কমিটি ঘোষণা করা হয়েছে । তবে, বিএনপি জামাতের মদদে আ’লীগের কিছু পদবঞ্চিতারা এই বিক্ষোভ মিছিল করেছে । এর প্রতিবাদে আগামী শুক্রবার আমরা সমাবেশ করবো ।

এ ব্যাপারে ওই ইউনিয়নের আ’লীগের সভাপতি আমির হোসেন বেপারি জানান, একসময়ের ছাত্রলীগ , যুবলীগ ও আ’লীগের ত্যাগী নেতাদের পদ দেওয়া হয়েছে । যারা পদবঞ্চিত হয়েছে তারা আ’লীগের রাজনীতির সাথে জড়িত ছিলনা । বিএনপির ও জামাতের লোকজনের উস্কানিতে আ’লীগের গুটি কয়েক নেতাকর্মী এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেন । যারা এই বিক্ষোভ মিছিল করেছে অধিকাংশ বহিরাগত । আমরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার রাজনীতি করি । নৌকা ছাড়া অন্য কোনো প্রতিকে কখনো ভোট দেয়নি । এর প্রতিবাদে আগামী শুক্রবার সমাবেশ করে বিস্তারিত জানানো হবে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More