রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আমন ধান কাটা উৎসব ও পিঠা উৎসব পালন করা হয়েছে। শনিবার দুপুরে দাউদপুর ইউনিয়নের বেলদী, লাউয়াইল, আইরাল, খিলাইল, কানী বিলে ধান আমন কাটা উৎসব ও ইউনিয়ন পরিষদে পিঠা উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বেগম, সহকারী কমিশনার (ভুমি) তরিকুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মনিরুজ্জামান, তাজুল ইসলাম প্রমূখ। এসময় দাউদপুর ইউনিয়ন পরিষদে পিঠা উৎসবে পুলি পিঠা, নকশী পিঠা, চিতৈয় পিঠা, ভাপা পিঠাসহ হরেক রকমের পিঠা প্রদর্শিত হয়।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Get real time updates directly on you device, subscribe now.
- Facebook Comments
- Disqus Comments