রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে (রেডজুন) লকডাউন অমান্য করে বাইরে ঘুরে তিনজনে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ (১৯ জুন) শুক্রবার দুপুরে পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লকডাউন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
এ বিষয়ে কথা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার বলেন, শুক্রবার দুপুরে পর্যন্ত রূপগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লকডাউন অমান্য করে বিনা প্রয়োজনে বাইরে ঘুরে বেড়ানোর কারণে তিনজনে মোট ৭ হাজার জরিমানা করা হয়েছে। লকডাউন চলাকালীন সময়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।
