রূপগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের পাড়াগাঁও আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় ওই স্কুলের শিক্ষক ও এলাকাবাসী মানববন্ধন কর্মসুচী পালন করেছেন। আজ (২৯ সেপ্টেম্বর) রোববার দুপুরে ওই শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন ভুলতা-মুড়াপাড়া সড়কে এ মানববন্ধন কর্মসুচী পালন করে।
মানববন্ধনে বক্তব্যে রাখেন, আইডিয়াল স্কুলের সভাপতি নুরুল্লা মেম্বার, প্রধান শিক্ষক জাহিদ হোসেন, সফিউদ্দিন শফী মোক্তার, খবির দেওয়ান মোকলেছ হোসেন, ওয়াহেদ মিয়া, সফিক মিয়া, মানসুরা বেগম, পিপাসা বেগম, আইরিন বেগম, ফাতেমা বেগম, হিরামনিসহ আরো অনেকে।
বক্তারা বলেন, পাড়াগাঁও এলাকার বাবর আলীর ছেলে তরিকুল (৩৫) নিজেকে যুবলীগ পরিচয় দিয়ে বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ড চালিয়ে আসছিলো। এছাড়া তরিকুল ইসলাম একজন চিহিৃত ব্যবসায়ী হিসেবে পরিচিত।
চলতি মাসের গত রোববার দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে পাড়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাদক ব্যবসায়ী তরিকুল ইসলামসহ অজ্ঞাত ৪/৫ জন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে পাড়াগাও আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক জাহিদুল ইসলামকে এলোপাথারিবাবে পিটিয়ে গুরুতর আহত করে। পরে জাহিদুল ইসলামের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মাদক ব্যবসায়ীরা চলে যায়।
স্থানীয়রা ওই শিক্ষককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা গ্রহন করান বলে জানা গেছে। এ ঘটনার প্রতিবাদে পাড়াগাঁও আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় মাদক ব্যবসায়ী তরিকুল ইসলাম ও তার সহযোগীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এলাকার চিহ্নিত মাদক কারবারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনারও দাবি করেন।
