নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব বেশ সুনামের সাথে একসুতয় পথ চলছে যুগ যুগ ধরে। এ ক্লাবের সাংগঠনিক দক্ষতা ও সভাপতির নেতৃত্ব বলিষ্ঠ। ক্লাবের প্রতিটা সদস্য সভাপতির মতোই দায়িত্বশীল বলে মনে করেন আশপাশ উপজেলার সংবাদ কর্মীরা।
দেশে করোনা ভাইরাস সর্বত্র ছড়িয়ে পরছে প্রতিদিন। এমন পরিস্থিতি কথা মাথায় থাকার পরও রূপগঞ্জ প্রেসক্লাবের সংবাদকর্মীরা প্রতিদিন ছুটে চলেন নতুন নতুন সংবাদ সংগ্রহে। উপজেলার প্রতিটি এলাকার খোঁজ খবর রাখার কাজ করতে গিয়ে অনেক সময় বাঁধার মুখে ও তুপের মুখে পড়লেও দায়িত্ববোধ নিয়ে কৌশলে কাজ করে যাচ্ছেন। আজ ৬ মে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের একাদিক গ্রামে লোটপাট ও হামলা ভাংচুরের ঘটনা ঘটে।
এ ঘটনার সূত্রপাত চনপাড়া পূণবাসন কেন্দ্র থেকে। পূণবাসন কেন্দ্রের কয়েক’শ যুবক কায়েতপাড়া ইউনিয়নের একাধীক এলাকায় লোটপাট, হামলা-ভাংচুর চালায়। স্থানীয় যুবলীগ নেতা আনোয়ার হোসেনকে সন্ত্রীরা কুপিয়ে আহত করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে রূপগঞ্জ প্যেসক্লাবের সাংবাদিকরা কৌশলে নিরাপদ দূরন্ত বজায় রেখে সংবাদ সংগ্রহ শেষে মুড়াপাড়া মঠের ঘাট প্রেসক্লাবে ইফতার শেষ করেছেন।
একাদিক সিনিয়র সাংবাদিক বলেন, আমরা আন্তরিক নিজেদের দায়িত্বে প্রতি। বস্তু নিষ্ঠ সংবাদ সংগ্রহ করতে সরেজমিনে ও বিভিন্ন দফতরের সাথে কথা বলে কাজ করি। আজকের ঘটনায় আমরা ছিলাম অনিরাপদ। সরকার আমাদের খোঁজ খবর নিলে আমাদের সমস্যগুলো তুলে ধরতে পারতাম। জাতীয় স্বার্থে দেশের সকল সাংবাদিকদের নিরাপত্তাসহ নিরাপদ পোষাক প্রধান কররে আমরা নিরাপদভাবে সংবাদ সংগ্রহের কাজ করতে পারতাম।
