সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ১ জন নিহত হয়েছেন। এসময় ১ জন আহত হয়েছেন। নিহত মঞ্জু মিয়া (২২), সে সেলবরষ ইউনিয়নে শলপ গ্রামের ফুলচান মিয়ার ছেলে। আহত অপরজন সাব্বির মিয়া (২২) ও একই গ্রামের সোনা মিয়ার ছেলে ।
আজ (৬জুন) শনিবার সকালে হাওরে মাছ ধরার সময় এ হতাহতের ঘটনাটি ঘটে ।
স্থানীয়দের ও পুলিশ সূত্রে জানা যায়, দুই যুবক মিলে সকালে উপজেলার পাশ্ববর্তী মনাই নদীতে মাছ ধরা অবস্থায় হঠাৎ বজ্রপাতে মঞ্জু মিয়া নামে এই যুবক ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং গুরুত্বর আহত অবস্থায় সাব্বির মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে।
সেলবরষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুর হোসেন ও এ ব্যাপারে ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মোঃ দিলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
