সোনারগাঁয়ে পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা না থাকায়
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পৌরসভার ৯ নং ওয়ার্ডে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকায় শাহাপুর গ্রামে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে থাকে। প্রায় অধিকাংশ রাস্তাঘাট,দোকানপাট ও বাড়ির আঙিনা বেশিরভাগ জায়গায় পানির নিচে থাকে।
আজ শুক্রবার (১৯ জুন ) দেখা গেছে সাহাপুর গ্রামবাসীর অনেক সমস্যার মধ্যে দিয়ে জীবন যাপন করছে।
রুস্তম আলী জানান, আমাদের গ্রামের কোন পানি যাওয়ার রাস্তা নেই। গ্রামের ভিতরে ছোটখাটো দোকানগুলো সব সময় পানির নিচে তলিয়ে থাকেন।
শাহাপুর গ্রামের মশিউর রহমান বলেন, মানুষ রাস্তায় বের হতে পারছে না সামান্য বৃষ্টি হলেই হাঁটুপানি ঘর থেকে বের হতে না হতেই পানি পাড়াতে হয়। তাতে করে জ্বরসহ নানান রোগ বেয়ধি হচ্ছেন।
মহামারি করোনার আবির্ভাবে শরীরকে সুস্থ রাখতে হলে থাকতে হয় শুষ্ক জাগায়। এদিকে সামান্য বৃষ্টি হলে বাড়ির আঙিনায় পানি চলে আসে এই গ্রামের মানুষ অনেক দুশ্চিন্তায় বসবাস করছে।
এলাকাবাসী খুবপ্রকাশ করে বলেন, এলাকার জনপ্রতিনিধিরা এখন কোন খোঁজ খবর নিচ্ছে না। তাই তারা অনেক ভোগান্তিতে আছে তাদের চাওয়া হলো আমাদের গ্রামবাসীকে বাঁচাতে হলে প্রশাসন কে এগিয়ে আসতে হবে। আর এই পানি বের হওয়ার রাস্তা করে দিতে হবে ।
গ্রামের পানি বের হওয়ার একটা রাস্তা ছিল। ওটাও এখন বন্ধ হয়ে আছে।
