সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় একজন এসএসসি পাশ করা ছাত্র গলায় রশি পেচিয়ে আত্নহত্যার ঘটনা ঘটেছে।
নিহত ইব্রাহীম উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বিশেষ খানা গ্রামের হাজী খোকন মিয়ার ছেলে।
ইব্রাহিম এ বছর এসএসসি পাশ করেন। এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ জুন) সোনারগাঁ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বিশেষ খানা গ্রামের হাজী খোকন মিয়ার ছেলে ইব্রাহীম গতকাল বুধবার সন্ধ্যায় গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। স্থানীয়দের মাধ্যরম খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।
নাম পরিচয় নিশ্চিত হয়ে পুলিশ নিহতের পরিবারের সাথে যোগাযোগ করেন। পরে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) শরিফ আহম্মেদ তথ্যটি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা গ্রহণ করা হয়েছে।
