
ওমর ফারুক (শামীম)- ইউরোপ প্রতিনিধি: স্মার্ট বাংলাদেশ হলো বাংলাদেশ সরকারের একটি প্রতিশ্রুতি ও স্লোগান যা ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের পরিকল্পনা।
স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকনোমি, স্মার্ট গভার্নমেন্ট ও স্মার্ট সোসাইটি-এ শব্দগুলোর সঠিক বাস্তবায়নের মাধ্যমেই স্মার্ট বাংলাদেশ বাস্তবে রূপায়ণ করা সম্ভব।
এই স্মার্ট বাংলাদেশের স্লোগানকে ধারণ করে প্রবাসী বাংলাদেশিদের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মাটকার্ড) তুলে দেয়া নির্বাচন কমিশন (ইসি) এর দীর্ঘদিনের প্রত্যাশা।
এই প্রত্যাশাকে সামনে রেখে ১০ জুলাই সোমবার থেকে দুবাই ও আবুধাবী শহরের প্রবাসী বাংলাদেশিরা এই প্রথম বিদেশে বসে ভোটার হওয়ার পাশপাশি নিজেদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মাটকার্ড) পাওয়ার সুযোগ পাচ্ছেন।
পর্তুগাল সহ ইউরোপের প্রবাসী বাংলাদেশীরা দীর্ঘ দিন থেকে বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশন (ইসি) এর কাছে প্রবাসে বসে ভোটার হওয়ার পাশাপাশি নিজেদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মাটকার্ড) পাওয়ার দাবি জানিয়ে আসছে।
দীর্ঘ দিন বিদেশে থাকার ফলে সময় মতো ভোটার হতে পারেনি অনেক প্রবাসী। পরবর্তী সময়ে দেশে এসে নতুন করে ভোটার হতে চাইলে পড়তে হয় বিপাকে। তাই সকল প্রবাসীদের প্রাণের দাবি বিদেশেই বসেই যেন তারা ভোটার হওয়ার পাশাপাশি স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মাটকার্ড) তাদের হাতে পান।
যেহেতু দুবাই ও আবুধাবিতে এই সুবিধা শুরু হয়েছে তাই পর্তুগাল সহ ইউরোপ প্রবাসী সকল বাংলাদেশিদের দাবি ও প্রত্যাশা খুব শীঘ্রই যেন এই সুবিধা ইউরোপে শুরু হয়।
স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মাটকার্ড) হাতে পেলে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো সহজ হবে, বিভিন্ন প্রকার নাগরিক সেবাও পাবেন বলে আশা সচেতন মহলের। তারা আরো বলেন দুবাই ও আবুধাবির এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের বাহিরে সকল প্রবাসীদের জন্য এই কার্যক্রমের বিস্তৃতি ঘটালে প্রবাসীরা উপকৃত হবেন।
