জাগো বাংলাদেশ ডেস্কঃ
একটি বেসরকারী সেটেলাইট চ্যানেল “বৈশাখী টেলিভিশন“ (হেড অব নিউজ) অশোক চৌধুরী, কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি নিজে ড্রাইভ করছিলেন।
আজ (২৫ মে) বিকালে কুমিল্লার চৌদ্দগ্রামের কাছে মিয়ারবাজারে রাস্তার পাশে এ ঘটনা ঘটে। সূত্র জানায়, তিন আরোহী নিয়ে উল্টেপথে চলা এক মোটর বাইককে সাইড দিতে গিয়ে চৌদ্দগ্রামের কাছে মিয়ারবাজারে রাস্তার পাশের খাদে পড়ে যায় তার গাড়ী।
হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসার জন্য পাঠান।
