দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

চট্রগ্রামে করোনা হাসপাতাল চালু নিয়ে সার্কিট হাউসে সভা অনুষ্ঠিত

31

Get real time updates directly on you device, subscribe now.

জাগো বাংলাদেশ ডেস্কঃ

চট্রগ্রামের সিটি মেয়র আ. জ. ম. নাছির উদ্দীন বলেছেন, বাস্তবতার পরিপ্রেক্ষিতে নগরীতে স্বাস্থ্য সেবাদানকারী অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে সিআরবি রেলওয়ে হাসপাতালকে ১৫০ শয্যা, হলিক্রিসেন্ট হাসপাতালকে ৮০ শয্যা, ভাটিয়ারীস্থ বিএসবিএ হাসপাতালকে ১০০ শয্যা, ইম্পেরয়িাল হাসপাতাল, আগ্রাবাদস্থ সিটি হলে ৩০০ শয্যা ও বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালকে ১০০ শয্যা করোনা আইসোলেশন সেন্টার স্থাপন করার সিদ্ধান্ত নেয়া হয়।

- Advertisement -

আজ (২৯ মে) সকালে নগরীর সার্কিট হাউস মিলনায়তনে করোনা বিশেষায়িত নতুন ছয়টি হাসপাতাল চালুর বিষয় নিয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় মেয়র এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমশিনার এ,বি,এম আজাদ, সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, বিএমএ চট্টগ্রামের সভাপতি ডা. মজিবুল হক খান প্রমূখ।

সিটি মেয়র আরো বলেন, চিকিৎিসা কেন্দ্র বৃদ্ধির সাথে সাথে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রন আমাদের জন্য সহজ হয়ে উঠবে। আগামীকাল থেকে নগরীতে ৬ টি করোনা টেস্টিং বুথ পুরোদমে চালু হতে যাচ্ছে সেগুলো হচ্ছে জামাল খান প্রেস ক্লাব, ফিরঙ্গি বাজার, ছোটপুল, বিবিরহাট, চান্দগাও এবং পতেঙ্গায়।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More