গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরের আবদার ঢালীপাড়া এলাকা থেকে পতিতা ও খদ্দেরসহ আট জনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
বুধবার (১৮ সেপ্টেম্বর) ১১ টার দিকে তেলিহাটি ইউঃপিঃ সদস্য তারেক হাসান বাচ্চু এবং এলাকাবাসীর সহযোগিতায় দেহ ব্যবসায়ী আছিয়া খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো-মানিকগঞ্জের দৌলতপুর থানার সেলিম মিয়ার ছেলে মহর (২১), ওই এলাকার মানিক শেখের ছেলে আশরাফুল (২০), মনির (২০), টাঙ্গাইলের সখিপুর থানার কালমেঘা এলাকা দুলাল মিয়ার ছেলে আল-আমিন (২২), শ্রীপুর উপজেলার বাঁশবাড়ি এলাকার শফিউদ্দিনের ছেলে আশিক মিয়া (১৯) এবং হেলাল উদ্দিনের ছেলে সাজ্জাদ হোসেন (১৮) সহ পতিতা আছিয়া ও তার সহযোগী এক নারী।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন যাবত নিজ বাড়িতে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে আছিয়া খাতুন। একাধিকবার স্থানীয় মেম্বার এবং এলাকাবাসীর সহযোগীতায় তাকে পুলিশ প্রশাসন আটক করার পর মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হলেও কিছুদিন পর জামিনে মুক্ত হয়ে পূনরায় দেহ ব্যবসায় জড়িয়ে পড়ে আছিয়া। এলাকাবাসী একাধিকবার প্রতিবাদ করেও কোন সুফল পায়নি।
এলাকার মানুষ আছিয়াকে আটক করার পর আছিয়ার সহযোগী (দালাল) কাদিরকে আটক না করায় বিক্ষোভ মিছিল করেছে ।
তেলিহাটি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য
তারেক হাসান বাচ্চু জানান, এলাকাবাসী দেহ ব্যবসায়ীর বিচার চায় এবং পতিতামুক্ত সমাজ চায়। দেহ ব্যবসার কারণে সামাজিক মূল্যবোধের অবক্ষয় হচ্ছে এবং ধ্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল্লাহ জানান , স্থানীয়দের সহযোগিতায় পতিতা ও খদ্দের সহ আট জনকে আটক করা হয়েছে। অপরাধে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে প্রেরণ করা হবে।
