দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

গাজীপুরে র‌্যাবের হাতে দুই মাদককারবারী গ্রেফতার

0 62

Get real time updates directly on you device, subscribe now.

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর থানাধীন জোলারপাড় এলাকা থেকে মোশারফ ও মনির নামের দুইজন মাদককারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ২ টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

- Advertisement -

গ্রেফতারকৃত ইয়াবা ডিলাররা হলো,গাজীপুর মহানগরীর সদর থানাধীন দক্ষিণ সালনা এলাকার মোঃ মজিবুর রহমানের ছেলে মোঃ মোশাররফ হোসেন(২৯), একই এলাকার প্রয়াত মোশাররফ হোসেনের ছেলে মোঃ মনির হোসেন(২৭)।

এ ঘটনায় র‌্যাব আজ বিকেলে এক প্রেস রিলিজে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গাজীপুর সদর থানাধীন জোলারপাড় এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গাজীপুর সদর থানাধীন জোলারপাড় এলাকার ঈদগাহ মাঠের পশ্চিমে জনৈক খোকন মিয়ার পরিত্যাক্ত টিনশেড বাড়ীর ভিতর অভিযান পরিচালনা করে তাদের দুজনকে গ্রেফতার করা হয়।

এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীদের দেহ তল্লাশী করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১৯৭০ টাকা এবং ৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র‌্যাব আরো জানায়, উদ্ধারকৃত মাদক ও নগদ টাকা এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More