নিজস্ব প্রতিনিধি
‘তুমি নেত্রী-মোদের মা-শেখ হাসিনা’ ৭৩তম জন্মদিন উপলক্ষে ‘জনগণের কল্যাণে শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা এবং শেখ হাসিনা সম্মাননা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৮ সেপ্টেম্বর) শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের আয়োজন করেন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ।
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদেও প্রতিষ্ঠাতা সভাপতি জহির উদ্দীন মবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, প্রতিমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয় ফরহাদ হোসেন (এমপি)।
ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এ্যাড. আল মাহমুদ পলাশ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, খালেদা খানম (এমপি), ড. রশীদ আসকারী উপাচার্য, ইসলঅমী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, নাজমুল আহসান কলিমুল্লাহ উপাচার্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর, হারুন অর রশীদ হাওলাদার, কায়সার হামিদ প্রমূখ।
