মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ আদালতে বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুুপুরে রবিন (৮) নামের শিশু মামলার আসামী হয়ে আদালতে আত্নসমার্পন করে জামিন আবেদন করেন।
মুন্সীগঞ্জ আমলী আদালত ৪ এর বিচারক নাজনিন রেহানা শুনানীকালে ওই শিশুটিকে আসামী শ্রেনীভূক্ত করা হয়েছে দেখে বিজ্ঞ আইনজীবীকে শিশুটির নাম কেটে ওই মামলার বাকি ৩ আসামীর জামিন শুনানী করতে বলেন এবং ওই শিশুকে কেন মামলায় অর্ন্তভূক্ত করা হয়েছে কারন দর্শানের জন্য টঙ্গীবাড়ী থানা এসআই নুরুল ইসলাম এবং এসআই তুহিনুর জামানকে স্ব-শরীরে হাজির হয়ে কারন দর্শানোর নির্দেশ দেন।
এর আগে বৃহস্পতিবার সকালে ওই শিশুর জামিন আবেদন করেন মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির এডভোকেট মালেক ভূইয়া। দুপুর দিকে ওই শিশুটিকে যথারীতি ওই মামলার অন্য ৩ আসামীর সাথে দাড় করানো হয়ে বিচারকের কাঠগড়ায়। পরে বিজ্ঞ বিচারক ওই শিশুটিকে আসামীর কাঠগড়া দাড়ানো দেখে তাকে বের করে আনার নির্দেশ দেন এবং ওই মামলার তদন্তকারী ২ কর্মকর্তাকে সুকোচ প্রদান করেন।
জানাগেছে, গত ২৩ অক্টোবর ২০১৮ ইং তারিখে একটি মারধর মামলায় শিশু রবিনসহ ৫ জনকে আসামী শ্রেনীভূক্ত করে টঙ্গীবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন টঙ্গীবাড়ী উপজেলার বিদাগাওঁ গ্রামের বোরহান হালদার। ওই মামলার এজাহারে রবিনের বয়স (২৫) বছর দেখানো হয়েছে। পরে তদন্তকারী কর্মকর্তা দীর্ঘদিন পর ওই মামলায় রবিনকে আসামী শ্রেণীভূক্ত রেখে চার্জশিট প্রদান করেন। বৃহস্পতিবার রবিন আদালতে আত্নসমার্পন করতে আসলে ওই আদালতের বিচারক শিশুটিকে আদালতে কাঠগড়ায় হাজির দেখে এবং তার পিতার নাম ও গ্রামের ঠিকানা জিজ্ঞাসা করে ওই শিশুর নামের সাথে মিল পাওয়ায় ওই মামলার ২ তদন্তকারী কর্মকর্তাকে স্ব-শরীরে হাজির হয়ে কারন দর্শানের নির্দেশ দেন।
এ ব্যাপারে ওই মামলার নিযুক্ত আইনজীবী এড. মালেক ভূইয়া জানান, রবিন চতূর্থ শ্রেণীতে লেখাপড়া করে সে টঙ্গীবাড়ী উপজেলার বিদগাওঁ গ্রামের ইদ্রিস আঁকনের ছেলে।
