দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

সপ্তম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ

0 155

Get real time updates directly on you device, subscribe now.

রাউজানেমঞ্জু মিয়া (৫২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে সপ্তম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে রাউজান থানায় মামলা দায়ের হয়েছে। গত ৪ অক্টোবর, রাত সাড়ে ১০টায় নিপীড়নের শিকার কিশোরী ছাত্রী নিজে বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

- Advertisement -

এই ঘটনাটি ঘটেছে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কোয়েপাড়া গ্রামে। মামলায় অভিযুক্ত মঞ্জু মিয়া একই বাড়ির মৃত আব্দুল জলিলের পুত্র।

মামলার এজাহারে ঐ কিশোরী নিজেকে কোয়েপাড়া জগৎ সেন কৃষি শিল্প উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং প্রবাসীর কন্যা পরিচয়ে উল্লেখ করেন, ঘটনার দিন (২৭ সেপ্টেম্বর ,শুক্রবার) বেলা ১১টার দিকে প্রতিবেশী মঞ্জু মিয়ার দালানের ছাদে স্কুল ড্রেস শুকাতে দিয়ে ফেরার পথে দ্বিতীয় তলায় অবস্থান করা মঞ্জু মিয়া জোর করে কক্ষে প্রবেশ করিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর অঙ্গে হাত দিয়ে যৌন নিপীড়ন চালায়। এই সময় আমি ধাক্কা দিয়ে বাড়ি চলে আসি। এই বিষয়ে আমার মা-বাবা, আত্মীয় স্বজনের সঙ্গে পরামর্শ নিয়ে মামলা করতে বিলম্ব হয়।’

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More